Pages

Powered by Blogger.

Pages

Pages

Pages

facebook twitter instagram pinterest bloglovin Email
Career CLASS 11 (XI) Class XI 1st Semester CLASS XI 2nd Semester H.S. 3rd SEM H.S. 4th SEM H.S. EDUCATION H.S. HISTORY HS SOCIOLOGY HS SUGGESTION INDIAN HISTORY NCERT POLITY PROJECT Sociological Studies Teaching & Education TEST PAPERS SOLVE TEST PAPERS SOLVE 2020 WORLD HISTORY XI EDUCATION XI HISTORY XI POL SC XI SOCIOLOGY XII Bengali XII Sanskrit

Pages

Nandan Dutta

School project and education news.

Pages

Class XI 1st Semester Bengali Sahityer Itihas 1st Chapter MCQ 

একাদশ শ্রেণী : বাঙালির শিল্প , সাহিত্য ও সংস্কৃতি : প্রথম অধ্যায় : প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। MCQ 




একাদশ শ্রেণী : বাঙালির শিল্প , সাহিত্য ও সংস্কৃতি : প্রথম অধ্যায় : প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। MCQ


১. প্রাচীন অবিভক্ত বাংলার অন্তর্ভুক্ত ছিল - বিহার / ওড়িশা / আসাম / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

২. প্রাচীন বাংলার ইতিহাসে ভাঙাগড়া বা টানাপোড়েনের সময়কাল হল - দশম থেকে দ্বাদশ / দ্বাদশ থেকে চতুর্দশ / ষোড়শ থেকে অষ্টাদশ। 
উত্তর : দশম থেকে দ্বাদশ। 

৩. বাংলার ইতিহাসে যুগসন্ধির সময়কাল বলা যেতে পারে -  দশম থেকে দ্বাদশ / দ্বাদশ থেকে চতুর্দশ / ষোড়শ থেকে অষ্টাদশ - শতক।   
উত্তর : দশম থেকে দ্বাদশ।

৪. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন - চর্যাপদ / শ্রীকৃষ্ণকীর্তন / চৈতন্যমঙ্গল / মঙ্গলকাব্য। 
উত্তর : চর্যাপদ। 

৫. সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান হল - লিপি / মুদ্রা / ভাষা / চিত্রকলা। 
উত্তর : ভাষা। 

৬. কোনো জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট ও উত্তরাধিকার প্রকাশিত হয় - সাহিত্য / ভাষা / লোককথা / পৌরাণিক কাহিনী - এর মাধ্যমে। 
উত্তর : ভাষা। 

৭. চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কে ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / মুন্সি প্রেমচাঁদ / হরপ্রসাদ শাস্ত্রী। 
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী। 

৮. হরপ্রসাদ শাস্ত্রী কবে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন ? ১৯০০ / ১৯০৫ / ১৯০৭ / ১৯১৯ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯০৭ খ্রিস্টাব্দে। 

৯. হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন ? হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে / নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে / মহেঞ্জোদারোর একটি ভগ্নস্তুপ থেকে। 
উত্তর : নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। 

১০. চর্যাপদের দুটি গ্রন্থের একত্রে কী নাম ছিল ? চর্যাচর্যবিনিশ্চয় / চর্যাপদ / চর্যাসাহিত্য / চর্যা। 
উত্তর : চর্যাচর্যবিনিশ্চয়। 

১১. কবে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চর্যাপদ প্রকাশিত হয় ? ১৯০৭ / ১৯১৫ / ১৯১৬ / ১৯২০ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৬ খ্রিস্টাব্দে। 

১২. বঙ্গীয় সাহিত্য পরিষদ চর্যাপদের যে গ্রন্থটি প্রকাশ করেন তার নাম - চর্যাচর্যবিনিশ্চয় / চর্যাপদ / হাজার বছরের পুরনো বাংলা কবিতা ও গানের সংকলন / হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 
উত্তর : হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা।  

১৩. বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদের গ্রন্থটিতে ছিল - ৪৬ টি সম্পূর্ণ ও ১টি অসম্পূর্ণ গান / ৪টি সম্পূর্ণ ও ১টি অসম্পূর্ণ গান / ১টি সম্পূর্ণ ও ৪৬টি অসম্পূর্ণ গান। 
উত্তর : ৪৬টি সম্পূর্ণ ও ১টি অসম্পূর্ণ গান। [ একে বলা হয় - সাড়ে ৪৬টি ]     

১৪. নেপাল থেকে চর্যাপদের তিব্বতি অনুবাদ কে আবিষ্কার করেন ? হরপ্রসাদ শাস্ত্রী / কৃষ্ণাচার্য / প্রবোধচন্দ্র বাগচী / সুনীতিকুমার চট্টোপাধ্যায়। 
উত্তর : প্রবোধচন্দ্র বাগচী। 

১৫. তিব্বতিতে প্রাপ্ত চর্যাপদে পদ বা গানের সংখ্যা - ৪৬টি / সাড়ে ৪৬টি / ৫১টি / ১০১টি। 
উত্তর : ৫১টি। 

১৬. নব্য ভারতীয় আর্যভাষার - প্রাচীনতম / মধ্যযুগীয় / আধুনিকতম - নিদর্শন হল চর্যাপদ। 
উত্তর : প্রাচীনতম। 

১৭. চর্যাপদ রচিত হয়েছিল -  দশম থেকে দ্বাদশ / দ্বাদশ থেকে চতুর্দশ / ষোড়শ থেকে অষ্টাদশ - শতক।  
উত্তর : দশম থেকে দ্বাদশ শতকে। 

১৮. চর্যাপদের মোট কতজন কবি বা পদকর্তার কথা জানা যায় ? ১৬ / ২০ / ২৪ / ২১ - জন। 
উত্তর : ২৪ জন। 

১৯. চর্যাপদের পদকর্তাদের মধ্যে কার রচনা সর্বাধিক ? কাহ্নপাদ / ভুসুকুপাদ / সরহপাদ / ঢেণ্ঢনপাদ। 
উত্তর : কাহ্নপাদ। 

২০. চর্যাপদের পদকর্তাদের মধ্যে কাহ্নপাদের রচিত পদ সংখ্যা - ১২টি / ৮টি / ৪টি / ২টি। 
উত্তর : ১২টি। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. চর্যাপদের পদকর্তাদের মধ্যে ভুসুকুপাদের রচিত পদ সংখ্যা - ১২টি / ৮টি / ৪টি / ২টি। 
উত্তর : ৮ টি।   

২২. চর্যাপদের পদকর্তাদের মধ্যে সরহপাদের রচিত পদ সংখ্যা - ১২টি / ৮টি / ৪টি / ২টি। 
উত্তর : ৪ টি।       

২৩. হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের পদকর্তারা ছিলেন - হিন্দু ব্রাহ্মণ / বৌদ্ধ হীনযান মতাবলম্বী / জৈন মতাবলম্বী / বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। 
উত্তর : বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। 

২৪. চর্যাপদের প্রায় সবকটি গানই কোন ছন্দে লেখা ? অক্ষরবৃত্ত / মাত্রাবৃত্ত / ছন্দবৃত্ত / মিশ্রবৃত্ত। 
উত্তর : মাত্রাবৃত্ত। 

২৫. চর্যাপদের গানগুলি - অন্ত্যমিলযুক্ত / আদিমিলযুক্ত / মধ্যমিলযুক্ত। 
উত্তর : অন্ত্যমিলযুক্ত। 

২৬. '' উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী '' - পদটির রচনাকার - কাহ্নপাদ / ভুসুকুপাদ / শবরপাদ / সরহপাদ। 
উত্তর : শবরপাদ। 

২৭. '' হেরি সে মেরি তইলা বাড়ী খসমে সমতুলা '' - পদটির রচনাকার - কাহ্নপাদ / ভুসুকুপাদ / শবরপাদ / সরহপাদ। 
উত্তর : শবরপাদ।   

২৮. '' নিসি অন্ধারী মুসা অচারা '' - এর অর্থ - উঁচু পাহাড়ে শবরী বালিকা বাস করে / আমার উঁচুতে ঘর / অন্ধকারে ইঁদুর ঘোরাফেরা করে / অন্ধকারে তপস্যী তপস্যা করে। 
উত্তর : অন্ধকারে ইঁদুর ঘোরাফেরা করে। 

২৯. চর্যাপদগুলি মূলতঃ - ব্যাঙ্গাত্মক রচনা / আধ্যাত্মিক রচনা / স্তুতিগান / সাধনসংগীত। 
উত্তর : সাধনসংগীত। 

৩০. বৌদ্ধধর্ম মতে নির্বানের অবস্থা তিনটি - শূন্য , বিজ্ঞান ও নির্বাণ / শূন্য , নির্বাণ ও সংগীত / সাধনা , আধ্যাত্মিকতা ও উপাসনা / শূন্য , বিজ্ঞান ও মহাসুখ। 
উত্তর : শূন্য , বিজ্ঞান ও মহাসুখ। 

৩১. চর্যার ভাষাকে বলা হয় - ব্রজবুলি / সন্ধ্যা বা সান্ধ্য ভাষা / সহজিয়া ভাষা। 
উত্তর : সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। 

৩২. সন্ধ্যা শব্দের অর্থ - দিনের শেষ / রাতের শুরু / সম্যক ধ্যান / সম্যক জ্ঞান। 
উত্তর : সম্যক ধ্যান। 

৩৩. মধ্যভারতীয় আর্যভাষার শেষ স্তর হল - সংস্কৃত / মাগধী প্রাকৃত / অপভ্ৰংশ / ব্রজবুলি। 
উত্তর : অপভ্ৰংশ। 

৩৪. Origin and Development of Bengali Language - গ্রন্থটি কার লেখা ? হরপ্রসাদ শাস্ত্রী / প্রবোধচন্দ্র বাগচী / কৃষ্ণাচার্য / সুনীতিকুমার চট্টোপাধ্যায়। 
উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায়। 

৩৫. '' টালত মোর ঘর নাহি পরবেষী '' পদটি কার লেখা ? শবরীপাদ / ঢেণ্ঢনপাদ / ভুসুকুপাদ / কাহ্নপাদ।
উত্তর : ঢেণ্ঢনপাদ। 

৩৬.  '' টালত মোর ঘর নাহি পরবেষী '' - এর অর্থ - টিলার উপর আমার ঘর / ব্যাঙের সংসার ক্রমশ বেড়েই চলে / নিজের মাংসের জন্য হরিণ নিজেই নিজের শত্রু। 
উত্তর : টিলার উপর আমার ঘর। 

৩৭. যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে আদি - অস্ত্রালদের প্রধান খাদ্যবস্তু ছিল - হরিণের মাংস / ফলমূল / চাপাটি / ভাত। 
উত্তর : ভাত। 

৩৮. চর্যাপদে কাদের উল্লেখ নেই ? শবর - শবরী / ডোম - ডোমনি / নিষাদ / মহাজন। 
উত্তর : মহাজন। 

৩৯. ডোমবীকে বিয়ে করেন - কাহ্নপাদ / সরহপাদ / লুইপাদ / ভুসুকুপাদ। 
উত্তর : কাহ্নপাদ। 

৪০. কোনটি সঠিক ? চর্যাপদের যুগে - চোর ডাকাতের উপদ্রব ছিল / বরপক্ষ বিয়েতে যৌতুক নিত / সমাজে জাতিভেদ , শ্রেণীভেদ ও বর্ণভেদের অস্তিত্ব ছিল / সবগুলি সঠিক। 
উত্তর : সবগুলি সঠিক। 

৪১. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় ? সংস্কৃত / মৈথিলী / মাগধী অপভ্ৰংশ / প্রাকৃত। 
উত্তর : মাগধী অপভ্ৰংশ। 

৪২. চর্যাপদের পদকর্তাদের কী নামে অভিহিত করা হয় ? পড়লেখক / পদকর্তা / সিদ্ধাচার্য / আচার্য। 
উত্তর : সিদ্ধাচার্য। 

৪৩. লুইপাদের মোট ক'টি পদ পাওয়া যায় ? ১২টি / ৮টি / ৪টি / ২টি। 
উত্তর : ২টি। 

৪৪. চর্যার সর্বাধিক প্রাচীন পদকর্তা হলেন - লুইপাদ / কাহ্নপাদ / ভুসুকুপাদ / সরহপাদ। 
উত্তর : লুইপাদ। 

৪৫. চর্যার গানে কোন রাগের উল্লেখ পাওয়া যায় ? মল্লার / বঙ্গালী / মেঘমল্লার / মল্লার ও বঙ্গালী। 
উত্তর : মল্লার ও বঙ্গালী। 

৪৬. মাগধী অপভ্ৰংশ কোথায় রচিত হয় ? মগধ সংলগ্ন অঞ্চলে / গৌড়বঙ্গ অঞ্চলে / অখন্ড বঙ্গদেশে / উত্তর ভারতে। 
উত্তর : গৌড়বঙ্গ অঞ্চলে। 

৪৭. কে সংস্কৃতে চর্যাপদের টীকা লিখেছিলেন - লুইপাদ / হরপ্রসাদ শাস্ত্রী / সুনীতিকুমার চট্টোপাধ্যায় / মুনিদত্ত। 
উত্তর : মুনিদত্ত। 

৪৮. কাহ্নপাদ অন্য কোন নামে পরিচিত ছিলেন ? কৃষ্ণাচার্য / কৃষ্ণমাচার্য / মুনিদত্ত / ঢেণ্ঢনপাদ। 
উত্তর : কৃষ্ণাচার্য। 

৪৯. কোনটির উল্লেখ চর্যাপদে নেই ?  কর্পূর দিয়ে পান খাওয়ার উল্লেখ পাওয়া যায় / বর মাদল বাজিয়ে বিয়ে করতে যেত - এমন উল্লেখ পাওয়া যায় / যৌতুকের লোভে নীচু জাতির রমণীকে বিবাহের রীতি প্রচলিত ছিল / জমিদারদের অত্যাচারে  দুর্বিসহ হয়ে উঠেছিল। 
উত্তর : জমিদারদের অত্যাচারে  দুর্বিসহ হয়ে উঠেছিল।  

৫০. চর্যাপদের হাত ধরেই নিঃস্ব , অন্ত্যজ , দরিদ্র ও অসহায় মানুষের কথা সাহিত্যের আঙিনায় এসেছিল। সত্য / মিথ্যা। 
উত্তর : সত্য।    

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

H.S. 3rd Semester Bengali : Digwijoyer Rupkotha MCQ  

দ্বাদশ শ্রেণী : বাংলা : দিগ্বিজয়ের রূপকথা : MCQ 




দিগ্বিজয়ের রূপকথা : MCQ


১. কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া ? দিগ্বিজয়ের রূপকথা / শ্রেষ্ঠ কবিতা / নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। 
উত্তর : নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। 

২. নবনীতা দেবসেনের পৈতৃক বাসগৃহের নাম - ভালোবাসা / বিশ্বাস / প্রত্যয় / আশা। 
উত্তর : ভালোবাসা। 

৩. নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ - ভালোবাসা / বিশ্বাস / প্রথম প্রত্যয় / আমি অনুপম। 
উত্তর : প্রথম প্রত্যয়। 

৪. নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ কোন পত্রিকায় প্রকাশিত হয় ? প্রবাসী / দেশ / সবুজপত্র / কল্লোল। 
উত্তর : দেশ। 

৫. নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস - ভালোবাসা / বিশ্বাস / প্রথম প্রত্যয় / আমি অনুপম।  
উত্তর : আমি অনুপম। 

৬. নবনীতা দেবসেনের মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা - ৩২ / ৩৬ / ৩৮ / ৩৯ 
উত্তর : ৩৮ 

৭. নবনীতা দেবসেন কোন সম্মানে ভূষিতা হন ? পদ্মশ্রী / পদ্মভূষণ / পদ্মবিভূষণ / ভারতরত্ন। 
উত্তর : পদ্মশ্রী। 

৮. উক্ত পুরস্কার / সন্মান তিনি কোন বছর প্রাপ্ত করেন ? ২০০০ / ২০০১ / ২০০২ / ২০০৩ 
উত্তর : ২০০০ সালে। 

৯. নবনীতা দেবসেন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন ? যাদবপুর / প্রেসিডেন্সি / রবীন্দ্রভারতী।
উত্তর : যাদবপুর বিশ্ববিদ্যালয়। 
 
১০. নবনীতা দেবসেন কোন বিষয়ের অধ্যাপিকা ছিলেন ? বাংলা / তুলনামূলক কাব্য / পাশ্চাত্য কাব্যধারা / তুলনামূলক সাহিত্য। 
উত্তর : তুলনামূলক সাহিত্য। 

১১. '' আমি রাজপুত্র '' - কোন পরিপ্রেক্ষিতে ? বংশগতভাবে / রক্তে / পারিবারিকভাবে / জন্মসূত্রে। 
উত্তর : রক্তে। 

১২. রাজপুত্রের জননী - সদাহাস্যময় / পরাক্রমী / দুঃখিনী। 
উত্তর : দুঃখিনী। 

১৩. '' দিলেন সাজিয়ে '' - কী সাজিয়ে দিলেন ? যুদ্ধের অস্ত্র / যুদ্ধের রসদ / রাজপুত্রকে / পক্ষিরাজকে। 
উত্তর : রাজপুত্রকে। 

১৪.  '' দিলেন সাজিয়ে '' - কে সাজিয়ে দিলেন ? রাজপুত্র / জননী / অশ্ব / পক্ষিরাজ। 
উত্তর : জননী। 

১৫. কুন্ডল হল - কর্ণভূষণ / পেতলের পাত্র / যুদ্ধের অস্ত্র / সবগুলি। 
উত্তর : কর্ণভূষণ। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

১৬. তির রাখা হয় কোথায় ? কুন্ডল / তূণীর / শিরস্ত্রাণ। 
উত্তর : তূণীর। 

১৭. '' শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম '' - কার আশীর্বাদ ? রাজপুত্রের / জননীর / লেখিকার / পক্ষিরাজের। 
উত্তর : জননীর। 

১৮. '' শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম '' - কী কী ? কবচ ও কুন্ডল / কুন্ডল ও শিরস্ত্রাণ / অশ্ব ও অসি / রাজপুত্র ও দুয়োরানী। 
উত্তর : অশ্ব ও অসি। 

১৯. '' মরুপথে সেই হয় উট '' - কে ? জাদু অশ্ব / পক্ষিরাজ / দুয়োরানি / ভালোবাসা। 
উত্তর : জাদু অশ্ব। 

২০. জাদু অশ্ব আকাশে হয়ে ওঠে - পুস্পক / উট / পক্ষিরাজ। 
উত্তর : পুষ্পক। 

২১. জাদু অশ্ব সপ্তডিঙ্গা হয়ে ওঠে - যুদ্ধক্ষেত্রে / দুয়োরানীর আশীর্বাদে / সিন্ধুজলে। 
উত্তর : সিন্ধুজলে। 

২২. জাদু অশ্ব পক্ষীরাজ হয়ে ওঠে - আকাশে / যুদ্ধক্ষেত্রে / তেপান্তরে / সিন্ধুজলে। 
উত্তর : তেপান্তরে। 

২৩. রাজপুত্র জাদু অশ্বের নাম রেখেছে - বিশ্বাস / ভালোবাসা / পক্ষিরাজ / সপ্তডিঙ্গা। 
উত্তর : বিশ্বাস। 

২৪. মন্ত্রপূতঃ অসি-টি - ভঙ্গুর / অভঙ্গুর / শাণিত ইস্পাত খন্ড / অভঙ্গুর ও শাণিত ইস্পাত খন্ড। 
উত্তর : অভঙ্গুর ও শাণিত ইস্পাত খন্ড। 

২৫. রাজপুত্র মন্ত্রপূতঃ অসি -র নাম রেখেছে - বিশ্বাস / ভালোবাসা / হৃদয়। 
উত্তর : ভালোবাসা। 

২৬. মন্ত্রপূতঃ অসি - টি কোথায় রাখা ছিল ? জননীর আঁচলে / হৃদয়ের খাপে / যুদ্ধভূমিতে। 
উত্তর : হৃদয়ের খাপে। 

২৭. রাজপুত্র কোথায় পৌঁছবে ? খর্জুর দ্বীপে / অমৃত দ্বীপে / মরুপথে / সিন্ধুজলে। 
উত্তর : খর্জুর দ্বীপে। 

২৮. রাজপুত্র উক্ত স্থানে পৌঁছবে - নিশ্চিন্তে / কোনোমতে / জয়ী হয়ে / নিশ্চিত ভাবে। 
উত্তর : নিশ্চিতভাবে। 

২৯.  কবিতাটি কোন্ ছন্দে রচিত? কলাবৃত্ত / অমিত্রাক্ষর ছন্দে /  মিশ্রবৃত্ত / ছড়ার ছন্দে। 
উত্তর : মিশ্রবৃত্ত। 

৩০.  “কিছুই ছিল না।” – কী ছিল না? পক্ষীরাজ, সপ্তডিঙা / কবচকুণ্ডল / ধনুক তূণীর / কোনোটিই ছিল না। 
উত্তর : কোনোটিই ছিল না। 

৩১. জননী সম্পর্কে কোন বিশেষণটি উল্লিখিত হয়েছে ? দুয়োরানী ও দুঃখিনী / বীরাঙ্গনা ও মাতঙ্গিনী / মহিয়সী ও সুয়োরানী। 
উত্তর : দুয়োরানী ও দুঃখিনী। 

৩২. রাজপুত্র কোন রানীর সন্তান ? রাজা / সুয়োরানী / দুয়োরানি / রাজপুত - রমণী। 
উত্তর : দুয়োরানী। 

৩৩. দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি - গীতিকবিতা / পত্রকাব্য / চতুর্দশপদী কবিতা বা সনেট / গদ্য কবিতা। 
উত্তর : গদ্য কবিতা। 

৩৪. নবনীতা দেবসেনের '' নবনীতা '' নামকরণ কে করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / রাজা রামমোহন রায় / বিধানচন্দ্র রায়। 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class XI 1st Semester Bengali Samyabadi MCQ 

একাদশ শ্রেণী : বাংলা : সাম্যবাদী। MCQ 




একাদশ শ্রেণী : বাংলা : সাম্যবাদী। MCQ 

১. সাম্যবাদী’ কবিতাটি লিখেছেন -  কাজী নজরুল ইসলাম / মাইকেল মধুসূদন দত্ত / সত্যেন্দ্রনাথ দত্ত / রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর : কাজী নজরুল ইসলাম। 

২. ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় - বিজলী প্রত্রিকায় / লাঙল পত্রিকায় / সওগাত পত্রিকায় / গণবাণী প্রত্রিকায়।
উত্তর : লাঙল পত্রিকায়।   

৩. ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয়? ১৯২১ খ্রিস্টাব্দের ১২ মে / ১৯২২ খ্রিস্টাব্দের ১৫ মার্চ / ১৯১৯ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর / ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর।
উত্তর : ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর।

৪. ‘সাম্যবাদী’ কবিতাটি পরে কোন্ কাব্যগ্রন্থে সংকলিত হয়? দোলনচাঁপা / ঝিঙে ফুল / সর্বহারা / বিষাদ।
উত্তর : সর্বহারা। 

৫. ‘সর্বহারা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়-  ১৯২৭ খ্রিস্টাব্দের মে মাসে / ১৯২৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে / ১৯২৮ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে / ১৯২৬ খ্রিস্টাব্দের জুন মাসে।
উত্তর : ১৯২৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। 

৬. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হল- বিষের বাঁশি / বিদ্রোহী / বাউন্ডুলের আত্মকাহিনী / সর্বহারা।
উত্তর : বাউন্ডুলের আত্মকাহিনী। 

৭. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-  অগ্নিবীণা / বিষের বাঁশি / ফণি-মনসা / ভাঙার গান।
উত্তর : অগ্নিবীণা। 

৮. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম-  ঝড় / পুতুলের বিয়ে / আলেয়া / ঝিলিমিলি।
উত্তর : ঝিলিমিলি। 

৯. নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থে মূলত ছোটোদের কবিতা প্রকাশিত হয়- ভাঙার গান /  ঝিঙে ফুল  / নতুন চাঁদ / ছায়ানট।
উত্তর : ঝিঙে ফুল। 

১০. জরথুস্ট্রপন্থী যে জাতির কথা ‘সাম্যবাদী’ কবিতায় আমরা পাই- ইহুদি / পার্সি / জৈন / বৌদ্ধ।
উত্তর : পার্সি। 

১১. চিনের যে দার্শনিকের কথা আমরা ‘সাম্যবাদী’ কবিতায় পাই- জরথুস্ট্র / গৌতম বুদ্ধ / মহাবীর / কনফুসিয়াস্।
উত্তর : জরথুস্ট্র। 

১২. জরথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল- ত্রিপিটক / জেন্দাবেস্তা / গ্রন্থসাহেব। 
উত্তর : জেন্দাবেস্তা। 

১৩. শিখদের ধর্মগ্রন্থের নাম- গ্রন্থসাহেব / ত্রিপিটক / জেন্দাবেস্তা / কোরান।
উত্তর : গ্রন্থসাহেব। 

১৪. সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন - ধর্মগ্রন্থে / মন্দিরে / মসজিদে / নিজের প্রাণে।
উত্তর : নিজের প্রাণে। 

১৫. মানুষ দেবতা-ঠাকুরকে যেখানে খোঁজে বলে ‘সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন – বদ্ধ ঘরে / মৃত পুঁথি কঙ্কালে / মন্দিরের দেয়ালে / খোলা মাঠে।
উত্তর : মৃত পুঁথি কঙ্কালে। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

১৬. ‘মৃত- পুঁথি -কঙ্কাল’ বলতে কবি বোঝাতে চেয়েছেন- পুরোনো ধ্যানধরণা / বই-খাতার জঞ্জাল / যজ্ঞের সরঞ্জাম / তন্ত্রসাধনার বস্তু।
উত্তর : পুরোনো ধ্যান - ধারণা।  

১৭. বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয়- গৌতম বুদ্ধ / দেবতা / যুগাবতার / শক্তি।
উত্তর : যুগাবতার। 

১৮. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে- ঈসা মুসা / কবি নজরুল ইসলাম / হিন্দু ধর্মাবলম্বীরা / গৌতম বুদ্ধ।
উত্তর : ঈসা মুসা।       

১৯. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মহা-গীতা গাইছেন- নজরুল ইসলাম / চার্বাক মুনি / বাঁশির কিশোর / নবিরা।
উত্তর : বাঁশির কিশোর। 

২০. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে বাঁশির কিশোর মহা-গীতা গাইছেন কোথায় বসে? রণভূমিতে / নদীর ধারে / মন্দিরে / মসজিদে।
উত্তর : রণভূমিতে। 

২১. “সকল কেতাব সকল কালের জ্ঞান” – কবিতায় কোথায় থাকার কথা বলা হয়েছে ? তোমাতে রয়েছে / আমাতে রয়েছে / ধর্মে রয়েছে / সাম্যবাদে রয়েছে। 
উত্তর : তোমাতে রয়েছে। 

২২. ‘জেন্দাবেস্তা’ কাদের ধর্মগ্রন্থ— হিন্দু / ইহুদি / পারসিক / জৈন। 
উত্তর : পারসিক। 

২৩. “কিন্তু কেন এ পন্ডশ্রম… ?” – কবি যাকে ‘পন্ডশ্রম’ বলেছেন – ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান / চোরকে ধর্মের কাহিনি শোনানো / কঠিন কাজে আত্মনিয়োগ / মানবসেবায় নিজেকে নিবেদন। 
উত্তর : ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান। 

২৪. . “দোকানে কেন এ দর-কষাকষি ?”—কবি এখানে বলতে চেয়েছেন — ধর্মে ধর্মে বিভেদের কথা / ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাবের কথা / মানুষের স্বার্থ রক্ষার কথা / উপরের সবকটিই। 
উত্তর : ধর্মে - ধর্মে বিভেদের কথা। 

২৫. কবির মতে ‘তাজা ফুল’ যেখানে ফোটার কথা — সাগরে / কাননে / পথে / মাঠে। 
উত্তর : পথে। 

২৬. ইহুদিরা কোন্ দেশের নাগরিক ? প্রাচীন জুডিয়া / পারস্য / মায়ানমার / ভারতবর্ষ। 
উত্তর : প্রাচীন জুডিয়া। 

২৭. ‘সাম্যবাদী কবিতায় উল্লিখিত যে তীর্থক্ষেত্রটি হিন্দুদের তীর্থক্ষেত্র নয় – মথুরা / বৃন্দাবন / নীলাচল / জেরুজালেম। 
উত্তর : জেরুজালেম। 

২৮. নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে তা হল — বিশ্বভুবন / সকল শাস্ত্র / বিশ্ব দেউল / উপরের কোনোটিই নয়। 
উত্তর : সকল শাস্ত্র। 

২৯. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে ‘মহা-গীতা’ গাইলেন — নবীরা / চার্বাক মুনি / বাঁশীর কিশোর / মেষের রাখাল। 
উত্তর : বাঁশির কিশোর। 

৩০. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা কারা হলেন — বাঁশীর কিশোর / নবীরা / বৌদ্ধ ধর্মাবলম্বীরা / হজযাত্রীরা। 
উত্তর : নবীরা। 

৩১. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন — শাক্যমুনি / বিশ্বামিত্র মুনি / ভরদ্বাজমুনি / কাশ্যপ মুনি। 
উত্তর : শাক্যমুনি। 

৩২. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে কোরানের সাম গান কে গেয়েছেন ? জরথুস্ট্র / আরব দুলাল / শাক্যমুনি / রাখাল বালক। 
উত্তর : আরব দুলাল। 

৩৩. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির-কাবা হল – ধর্মগ্রন্থ / নীলাচল / হৃদয় / পুঁথি। 
উত্তর : হৃদয়। 

৩৪. ‘গাহি সাম্যের গান—’ এখানে ‘সাম্য’ বলতে বোঝানো হয়েছে — গানের কথা / সমতার কথা / ধর্মের কথা / ভেদাভেদের কথা ৷
উত্তর : সমতার কথা। 

৩৫. বৌদ্ধধর্মের প্রবক্তা হলেন – মহাবীর / জরাথুস্ট্র / ঈসা মুসা / গৌতম বুদ্ধ। 
উত্তর : গৌতম বুদ্ধ। 

৩৬. বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেছিলেন – কলিঙ্গ / বুদ্ধ-গয়া / কপিলাবস্তু / জেরুজালেম। 
উত্তর : বুদ্ধ গয়া। 

৩৭. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে কী শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন ? দেবতার ডাক শুনে / সন্তানের ডাক শুনে / মনের ডাক শুনে / মানবের বেদনার ডাক শুনে। 
উত্তর : মানবের বেদনার ডাক শুনে। 

৩৮. ‘সাম্যবাদী’ কবিতাটি যে ছন্দে রচিত – স্বরবৃত্ত / পয়ার / গদ্যছন্দ / মাত্রাবৃত্ত ছন্দ। 
উত্তর : মাত্রাবৃত্ত। 

৩৯. ‘সাম্যবাদী’ কবিতায় মোট পক্তির সংখ্যা — ছত্রিশ / বত্রিশ / পনের / তেইশ। 
উত্তর : বত্রিশ। 

৪০. ‘সাম্যবাদী’ কবিতায় উল্লিখিত ভারতীয় উপমহাদেশের দুটি প্রাচীন জনগোষ্ঠী হল —
সাঁওতাল / গারো / ভীল / উপরের সবকটিই। 
উত্তর : উপরের সবকটিই।  

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

৪১. বাঁশির কিশোর বলতে কাকে  বোঝান হয়েছে ? রাখালকে / নবীকে / শ্রী কৃষ্ণকে / কোনটিই নয়। 
উত্তর : শ্রীকৃষ্ণকে। 

৪২. শাক্যমুনির আরেক নাম  – গুরু দ্রোন / গৌতম বুদ্ধ / পরশুরাম / বিশ্বমিত্র। 
উত্তর : গৌতম বুদ্ধ। 

৪৩. কন্দর শব্দের অর্থ কি ? বন্দর / পর্বতের গুহা / অন্দরমহল / গৃহ। 
উত্তর : পর্বতের গুহা। 

৪৪. মানব হৃদয়ে এসে কী এক হয়ে যায় ? সব বাঁধা / সব সমস্যা / সব বাধা, ব্যবধান / কোনটিই নয়। 
উত্তর : সব বাধা - ব্যবধান। 

৪৫. দেউল শব্দের অর্থ হলো মন্দির- মসজিদ / দেবালয় / বৌদ্ধপীঠ / মক্কা। 
উত্তর : দেবালয়। 

৪৬. সাম্যবাদী কবিতায় মেষের রাখাল হলেন – বালকেরা / নবীরা / প্রবীণরা / কিশোরীরা। 
উত্তর : নবীরা। 

৪৭. ‘হিয়া শব্দের অর্থ হল – হীনব্যক্তি / হৃদয় / হরণ / হরিণ। 
উত্তর : হৃদয়। 

৪৮. ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!’-কেন?
দেবতা বিশ্ব-দেউলে রয়েছেন বলে  / মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে / মহা-বেদনার ডাক শুনেছেন বলে / ঈসা-মুসা সত্যের পরিচয় পেয়েছেন বলে। 
উত্তর : মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে।   

৪৯. কে অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে হাসেন? ঈসা-মুসা / আরব দুলাল / দেবতা-ঠাকুর / শাক্যমুনি। 
উত্তর : দেবতা - ঠাকুর। 

 ৫০. “যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,”- ‘যেখানে’ বলতে বোঝানো হয়েছে - সাম্যের ভাবনায় / বন্ধুত্বের ভাবনায় / স্বাধীনতার ভাবনায় / সহানুভূতির ভাবনায়।
উত্তর : সাম্যের ভাবনায়।  

৫১. পার্সি’ বলতে বোঝানো হয়েছে - আফগানিস্তানের বাসিন্দাদের / ইরানের বাসিন্দাদের / পাকিস্তানের বাসিন্দাদের / ইন্দোনেশিয়ার বাসিন্দাদের। 
উত্তর : ইরানের বাসিন্দাদের। 

৫২. ‘পড়ে যাও যত শখ,’- কবি কী পড়ে যাওয়ার কথা বলেছেন? জাতীয় মহাকাব্য / গীতিকবিতা / উপন্যাস / বিভিন্ন ধর্মগ্রন্থ। 
উত্তর : বিভিন্ন ধর্মগ্রন্থ। 

৫৩. ‘মগজে হানিছ’ - পাথর / লাঠি / কুঠার / শূল। 
উত্তর : শূল। 

৫৪. বৃথা দরকষাকষি কোথায় চলছে? দোকানে / বাজারে / বাড়িতে / ধর্মীয় স্থানে। 
উত্তর : দোকানে। 

৫৫. পেটে-পিঠে-কাঁধে-মগজে কী বওয়ার কথা বলা হয়েছে? ইট-পাথর / পুঁথি ও কেতাব / আসবাবপত্র / রাজমুকুট। 
উত্তর : পুঁথি ও কেতাব। 

৫৬. ‘এইখানে এসে লুটাইয়া পড়ে’- কী লুটিয়ে পড়ে? মানবহৃদয় / আত্মসম্মান / রাজমুকুট / তাজা ফুল। 
উত্তর : রাজমুকুট। 

৫৭. ‘এইখানে বসে ঈসা মুসা পেল’- ঈসা-মুসা কী পেয়েছেন? পুঁথির জ্ঞান / রাজমুকুট / সকল ধর্ম / সত্যের পরিচয়। 
উত্তর : সত্যের পরিচয়। 

৫৮. প্রসিদ্ধ কাবা-ভবন কোথায় অবস্থিত? মক্কায় / জেরুজালেমে / ইন্দোনেশিয়ায় / পাকিস্তানে। 
উত্তর : মক্কায়। 

৫৯. ‘নীলাচল’ বলতে কোন্ স্থানকে বোঝানো হয়েছে? পুরি / মাদ্রাজ / মুম্বাই / নীলগিরি। 
উত্তর : পুরি। 

৬০. দেউল’ শব্দটি এসেছে - সংস্কৃত ‘দেবকুল’ থেকে / ‘দেবতা’ থেকে / ‘দেবদেবী’ থেকে / ‘দেবত্ব’ থেকে। 
উত্তর : দেবকুল থেকে। 

৬১. আরব-দুলাল’ কে? হজরত মহম্মদ / মুসা / ঈসা / গৌতম বুদ্ধ। 
উত্তর : হজরত মহম্মদ। 

৬২. হৃদয় কন্দরে বসে ‘আরব-দুলাল’ কী গেয়েছিলেন? কোরানের সামগান / মানবতার বাণী / ঈশ্বরের গৌরবগাথা / স্বাধীনতার গান। 
উত্তর : কোরানের সামগান।  

৬২. চার্বাক দর্শন একটি - আধ্যাত্মিকতা বিরোধী বস্তুবাদী দর্শন / আধ্যাত্মিক দর্শন / নিয়তিবাদী দর্শন / অনুভূতিশীল দর্শন। 
উত্তর : আধ্যাত্মিকতা বিরোধী বস্তুবাদী দর্শন। 

৬৩. '' পথে ফোটে তাজা ফুল '' - কথাটির অর্থ - পথের ধারে টাটকা তাজা ফুল ফোটে / ফুল ফোটে মানুষের হৃদয়ে / সাধারণ মানুষেরা সভ্যতার পতাকা বহন করে চলে / মনের মধ্যেই ঈশ্বরের বাসস্থান। 
উত্তর : সাধারণ মানুষেরা সভ্যতার পতাকা বহন করে চলে। 

৬৪. কাবা কোথায় অবস্থিত ? সৌদি আরব / জেরুজালেম / মক্কা / মদিনা। 
উত্তর : সৌদি আরব। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class 11 Bengali 1st Semester Puimacha MCQ 

পুঁইমাচা MCQ :- 



  

পুঁইমাচা MCQ :-


১. সহায়হরি চাটুজ্যে স্ত্রীর কাছ থেকে বাটি বা ঘটি কিছু একটা চেয়েছিলেন - পিঠে খাওয়ার জন্য / ভালো রস আনার জন্য / মেটে আলু কেটে রাখার জন্য / চিংড়ি মাছ রাখার জন্য।
উত্তর : ভালো রস আনার জন্য।  

২. কার গাছ কাটা হয়েছে ? কালীময় / বিষ্ণু সরকার / তারক খুড়ো / শ্রীমন্ত মজুমদার। 
উত্তর : তারক খুড়ো। 

৩. সহায়হরি এবং তার পরিবারকে একঘরে করার কথা কোথায় হয়েছে ? চন্ডীমন্ডপে / দূর্গামন্ডপে / কালীমন্ডপে / বটতলায়। 
উত্তর : চন্ডীমন্ডপে। 

৪. সহায়হরি বাড়ি থেকে নিজেই একটি - পিতলের / তামার / কাঁসার / স্টিলের - বাটি নিয়ে বের হয়ে যান। 
উত্তর : কাঁসার। 

৫. বড় মেয়ে সঙ্গে সম্পর্কিত নয় কোনটি ? ভোজনরসিক / খুব লম্বা / গোলগাল চেহারা / মায়ের মত চেহারা। 
উত্তর : মায়ের মত চেহারা।  

৬. খেন্তি চিংড়ি মাছ কিনেছিল - গয়া বুড়ি / বাগদি বুড়ি / ঠাম্মা বুড়ি / দিদা বুড়ি - র কাছ থেকে। 
উত্তর : গয়া বুড়ি। 

৭. যে বুড়ির কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল তাঁকে কী বলে সম্বোধন করেছিল ? পিসি / মাসি / ঠাম্মি / দিদা। 
উত্তর : পিসি। 

৮. খেন্তির জন্য ঠিক করা পাত্র গ্রামের - পত্রকার / সূত্রকার / তন্তুকার / কুম্ভকার - বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়েছিল। 
উত্তর : কুম্ভকার।  

৯. সহায়হরির বড় মেয়ের নাম - খেন্তি / পুঁটি / রাধী / হৈমন্তী। 
উত্তর : খেন্তি। 

১০. কে সহায়হরির মেয়ে নয় ?  খেন্তি / পুঁটি / রাধী / হৈমন্তী। 
উত্তর : হৈমন্তী। 

১১. মুখুয্যে বাড়ির ছোট খুকির নাম - হৈমন্তী / দময়ন্তী / দূর্গা / ভগবতী। 
উত্তর : দূর্গা। 

১২. বরজপোতার বনের মধ্যে থেকে সহায়হরি ঘাড়ে করে এনেছিলেন - মাচালু / শাঁখালু / ওলকচু / মেটে আলু। 
উত্তর : মেটে আলু। 

১৩. '' মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি  ...... '' - আপদ কে ? কালীময় / সহায়হরি / অন্নপূর্ণা / খেন্তি। 
উত্তর : অন্নপূর্ণা। 

১৪. '' যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে '' - কোথায় ? বরজপোতার জঙ্গলে / বটতলায় / চন্ডিমন্ডপে / বাঁশঝাড়ে। 
উত্তর : বরজপোতার জঙ্গলে।  

১৫. ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত হল - মেটে আলু / পুঁই শাক / পুঁইয়ের চারা / নারকেল মালখানা। 
উত্তর : পুঁইয়ের চারা। 

১৬. পুঁইয়ের চারা পুঁততে হয় - গ্রীষ্মকালে / বর্ষাকালে / শীতকালে / বসন্তকালে। 
উত্তর : বর্ষাকালে। 

১৭. খেন্তির বর্তমান জামাটি সহায়হরি কিনেছিলেন - হরিহরপুরের -  রাসের মেলা / চৈত্র মেলা / হাঁড়ি মেলা / রামনবমীর মেলা - থেকে। 
উত্তর : রাসের মেলা। 

১৮. সহায়হরি খেন্তির জামাটি কিনেছিলেন - দেড় টাকা / আড়াই টাকা / সাড়ে চার টাকা / সাড়ে দশ  টাকা - য়। 
উত্তর : আড়াই টাকা। 

১৯. কলার পাত পেড়ে একথালা নারকেল কুড়ছে - অন্নপূর্ণা / দূর্গা / খেন্তি / রাধী। 
উত্তর : খেন্তি। 

২০. সহায়হরির ছোট মেয়ের নাম -  খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা । 
উত্তর : রাধী। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. সহায়হরির মেজ মেয়ের নাম -  খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা । 
উত্তর : পুঁটি।  

২২. জ্যাঠাইমা এবং রাঙাদিদি কোন ব্রাহ্মণদের নেমন্তন্ন করেছিল ? সহায়হরি ও কালীময় / সুরেশ কাকা ও তিনুর বাবা / কালীময় ও বিষ্ণু সরকার - কে। 
উত্তর : সুরেশ কাকা ও তিনুর বাবা। 

২৩. ওরে , তোরা সব এক এক টুকরো পাতা পেতে বোস তো দেখি , গরম গরম দিই। - কী দেওয়ার কথা বলা হয়েছে ? ভাত / পিঠে / পুঁইচচ্চড়ি / চিংড়ি ভাজা। 
উত্তর : পিঠে। 

২৪. '' সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। '' কে ?  খেন্তি / পুঁটি / রাধী / অন্নপূর্ণা । 
উত্তর : পুঁটি। 

২৫. খেন্তি পিঠে খেয়েছে - দশ  বারো খানা / চোদ্দ পনের খানা / আঠারো উনিশ খানা / উনিশ কুড়ি খানা।
উত্তর : আঠারো - উনিশ। 
 
২৬. '' ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন '' ভোজনপটু মেয়েটি কে ? খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা ।
উত্তর : খেন্তি।  

২৭. খেন্তির  বিবাহ হয়েছিল - বৈশাখ / শ্রাবন / চৈত্র / পৌষ - মাসে।  
উত্তর : বৈশাখ মাসে। 

২৮. পাত্রের বয়স - ত্রিশ / চল্লিশ / পঞ্চাশ - এর অধিক নয়। 
উত্তর : চল্লিশ।  

২৯. পালকি বাহকরা একবার পাল্কী থামিয়েছিল - বটতলায় / চন্ডীতলায় / আমলকিতলায় / জামতলায়। 
উত্তর : আমলকীতলা।    

৩০. '' ঐ কোণটা ছিঁড়ে একটুখানি '' - কীসের কোণ ? জামার / কাপড়ের / পুঁইশাকের / আমসত্বের। 
উত্তর : আমসত্ত্ব। 

৩১. খেন্তির শ্বশুরবাড়িতে সহায়হরির বাকি ছিল - দুশো / আড়াইশো / তিনশো / সাড়ে তিনশো - টাকা। 
উত্তর : আড়াইশো টাকা। 

৩২. খেন্তির কোন রোগ হয়েছিল ? ম্যালেরিয়া / কলেরা / বসন্ত / হৃদরোগ। 
উত্তর : বসন্ত। 

৩৩. খেন্তি কোন মাসে তাকে নিয়ে আসার জন্য বাবাকে বলেছিল ? বৈশাখ / আষাঢ় / শ্রাবন / চৈত্র। 
উত্তর : আষাঢ়। 

৩৪. গল্পের শেষে সহায়হরি কার সঙ্গে কথা বলছিলেন ? বিষ্ণু সরকার / অন্নপূর্ণা / কালীময় / খেন্তি। 
উত্তর : বিষ্ণু সরকার। 

৩৫. সহায়হরি ও বিষ্ণু সরকার বসেছিলেন - শীতলপাটি / তালপাতার চাটাই / মাদুর / কাঠের বেঞ্চি - র উপর। 
উত্তর : তালপাতার চাটাই। 

৩৬. '' দিদি বড় ভালোবাসত '' - কী ভালোবাসত ? পিঠে / চিংড়ি / মেটে আলু / আমসত্ত্ব। 
উত্তর : পিঠে। 

৩৭. গল্পের শেষে কোন পাখির উল্লেখ আছে ? কাঠঠোকরা / মাছরাঙা / বাবুই / গাংশালিক। 
উত্তর : কাঠঠোকরা। 

৩৮. গল্পের শেষে কোন প্রাণীর উল্লেখ আছে ? শিয়াল / ভালুক / কুকুর / বেড়াল। 
উত্তর : শিয়াল। 

৩৯. প্রথম পিঠেখানা কাকে উৎসর্গ করতে হবে ? বনবিবিকে / বরজপোতার জঙ্গলকে / সাঁড়া ষষ্ঠীকে / গ্রাম্য দেবদেবীকে। 
উত্তর : সাঁড়া ষষ্ঠীকে। 

৪০. গয়া - বুড়ির কাছে সহায়হরির বাকী ছিল - ২ টাকা / ২০ পয়সা / ২ পয়সা / আড়াই টাকা। 
উত্তর : ২ পয়সা। 

বিশেষ দ্রষ্টব্য :- উক্ত প্রশ্নগুলি অনুশীলন করার সঙ্গে সঙ্গে পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে। আরও অনেক প্রশ্ন হওয়া সম্ভব।    

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

H.S. 3rd Semester Bengali : Tar Songe MCQ 

উচ্চমাধ্যমিক : বাংলা : তার সঙ্গে : MCQ 




উচ্চমাধ্যমিক : বাংলা : তার সঙ্গে : MCQ 


১. তার সঙ্গে কবিতাটির অনুবাদক - পাবলো নেরুদা / নবনীতা দেবসেন / শ্রীজাত / শক্তি চট্টোপাধ্যায়। 
উত্তর : শক্তি চট্টোপাধ্যায়। 

২. পাবলো নেরুদা কোন দেশের নাগরিক ? উগান্ডা / চিলি / নাইজেরিয়া / কম্বোডিয়া। 
উত্তর : চিলি। 

৩. পাবলো নেরুদার বিখ্যাত কাব্য গ্রন্থটি হল - Twenty love poems and a song of Despair / Twenty two love poems and a song of Despair / Twenty four love poems and a song of Despair. 
উত্তর : Twenty love poems and a song of Despair

৪. কোন বছর পাবলো নেরুদা নোবেল পুরস্কার লাভ করেন ? ১৯৫১ / ১৯৪৩ / ১৯৫০ / ১৯৭১ 
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দে। 

৫. কোন বিষয়ে তিনি নোবেল পুরস্কার লাভ করেন ? সাহিত্য / রাজনৈতিক প্রতিবাদী রচনা / আন্তর্জাতিক শান্তি। 
উত্তর : সাহিত্য। 

৬. পাবলো নেরুদা কোন পুরস্কারটি লাভ করেননি ? নোবেল / আন্তর্জাতিক শান্তি / আন্তর্জাতিক সম্পর্ক।
উত্তর : আন্তর্জাতিক সম্পর্ক। 

৭. পাবলো নেরুদার প্রকৃত নাম - নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো / নেফতালি গঞ্জালভেস রেয়েস রিকার্দো / রিকার্দো নেফতালি বাসোয়ালতো নেরুদা। 
উত্তর : নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। 

৮. পাবলো নেরুদা কবিতা লেখা শুরু করেন - শৈশবে / কৈশোরে / যৌবনে / বৃদ্ধাবস্থায়। 
উত্তর : শৈশবে। 

৯. তার সঙ্গে কবিতাটির উৎস - পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা / শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা / ইস্তেহার। 
উত্তর : পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। 

১০. '' সময়টা খুব ''..... - জটিল / কঠিন / প্রতিকূল / সুবিধার না। 
উত্তর : সুবিধার না। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. '' একে পার করতে হবে '' - কাকে ? পরস্পর পরস্পরকে / ছোট্ট দুটি হাতকে / পাথরের ফাটলকে / কঠিন সময়কে। 
উত্তর : কঠিন সময়কে। 

১২. '' তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত '' ........ - আমার হাতে রাখো / আমার হাত ধরো / আমার হাতে দাও। 
উত্তর : আমার হাতে রাখো। 

১৩. '' খুব সমঝে একে পার করতে হবে '' সমঝে - কথার অর্থ - জেনে বুঝে / ভয়ে ভয়ে / আত্মবিশ্বাসের সঙ্গে / দুরন্তভাবে। 
উত্তর : জেনে - বুঝে। 
 
১৪. '' যার স্থান - অস্থানে বেঁচেবত্তে এসেছে '' - এরকম একটি অস্থান হল - যুদ্ধক্ষেত্র / কঠিন সময় / পাথর - ফাটল। 
উত্তর : পাথর - ফাটল। 

১৫. কবিতায় কোনটি নিতে বলা হয়নি ? ঝুড়ি / শাবল / জুতো ও কাপড় / খাবার - দাবার। 
উত্তর : খাবার - দাবার। 
 
১৬. কবিতার মূল বিষয় - বিদ্রোহ ও প্রেম / রাষ্ট্রবিরোধী প্রতিরোধ / ফ্যাসিবাদের বিরোধিতা / যুদ্ধ ও প্রতিবাদ।  
উত্তর : বিদ্রোহ ও প্রেম। 

১৭. ঝুড়ি নেওয়া হবে - কাঁকে / মাথায় / হাতে / কোমরে। 
উত্তর : কাঁকে। 

১৮. '' ঝুড়ি নাও , শাবল নাও '' - কথাগুলি কীসের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে ? দৈনন্দিন জীবনযাত্রা / শ্রম / প্রতিবাদ। 
উত্তর : শ্রম। 

১৯. '' জুতো পরো , কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও '' - কথাগুলি কীসের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে ? দৈনন্দিন জীবনযাত্রা / শ্রম / পারস্পরিক সহযোগিতা। 
উত্তর : দৈনন্দিন জীবনযাত্রা। 

২০. '' এখন আমাদের একে অপরকে লাগবে '' - কেন ? কারনেশন ফুলের জন্য / মধু তালাশের জন্য / আগুন বানাবার জন্য / সবগুলি। 
উত্তর : আগুন বানাবার জন্য। 

২১. '' ধুয়ে মুছে আগুন বানাবার জন্য '' কী লাগবে ? তোমার হাত / তোমার ছোট্ট দুটি হাত / বিদ্রোহী মানসিকতা / আমাদের দুজনের হাত। 
উত্তর : আমাদের দুজনের হাত। 

২২. মাথা উঁচু করতে চাইছে - রাষ্ট্রশক্তি / পাথরের ফাটল / অনিশ্চিৎ সময় / সুবিধের -নয়- সময়। 
উত্তর : সুবিধের -নয়- সময়।

২৩. উদ্ধত সময়কে আমরা প্রতিহত করব - দুই হাত হাতে রেখে / চার হাত চার চোখে / দুই হাত দুই চোখে / পরস্পরের সানিধ্যে। 
উত্তর : চার হাত চার চোখে। 

২৪. কবিতাটি মূল কোন ভাষায় রচিত ? ইংরেজি / জার্মান / স্প্যানিশ / ল্যাটিন। 
উত্তর : স্প্যানিশ। 

২৫. মূল কবিতাটির নাম - Eon Cella / Con Cella / Con Ella / Econ Della 
উত্তর : Con Ella

২৬. কবিতাটি রচনার প্রেক্ষাপট - স্পেনের গৃহযুদ্ধ / ফরাসি বিপ্লব / রুশ - জার্মান যুদ্ধ / রাশিয়ার গৃহযুদ্ধ।
উত্তর : স্পেনের গৃহযুদ্ধ। 

২৭. কবিতার মূল গ্রন্থের নাম - Sovereign / Extraverginia / Extravagaria / Extrasovaria
উত্তর : Extravagaria

২৮. পাবলো নেরুদা-কে ‘বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি’ বলে কে আখ্যায়িত করেছেন? বার্নার্ড শ / গাবরিয়েল গার্সিয়া মার্কেজ / ফেদেরিকো লোরকা/ ম্যাক্সিম গোর্কি।  
উত্তর : গাবরিয়েল গার্সিয়া মার্কেজ। 

২৯. কথক কষ্টেসৃষ্টে - জয় করবেন / উঠে দাঁড়াবেন / পথ চলবেন / হাতে হাত রেখে চলবেন। 
উত্তর : উঠে দাঁড়াবেন। 

৩০. কারনেশন ফুল পাওয়া যায়- পোর্তুগালে / ভারতে / তিব্বতে / স্পেনে ।
উত্তর : পোর্তুগালে। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Contact Form

Name

Email *

Message *

About me

Hellow viewers, myself Nandan Dutta reside at Maheshpur ,Malda, West Bengal, India.

My intent to make the website is to share my view and knowledge to the HS students. They can easily find projects, HS suggestion and many more here.


Categories

  • Career (3)
  • CLASS 11 (XI) (1)
  • Class XI 1st Semester (7)
  • CLASS XI 2nd Semester (16)
  • H.S. 3rd SEM (9)
  • H.S. 4th SEM (10)
  • H.S. EDUCATION (5)
  • H.S. HISTORY (1)
  • HS SOCIOLOGY (2)
  • HS SUGGESTION (1)
  • INDIAN HISTORY (44)
  • NCERT (1)
  • POLITY (62)
  • PROJECT (98)
  • Sociological Studies (79)
  • Teaching & Education (128)
  • TEST PAPERS SOLVE (11)
  • TEST PAPERS SOLVE 2020 (7)
  • WORLD HISTORY (53)
  • XI EDUCATION (7)
  • XI HISTORY (3)
  • XI POL SC (1)
  • XI SOCIOLOGY (1)
  • XII Bengali (1)
  • XII Sanskrit (1)

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • June 2026 (3)
  • December 2025 (5)
  • November 2025 (7)
  • October 2025 (2)
  • September 2025 (1)
  • August 2025 (10)
  • July 2025 (14)
  • June 2025 (4)
  • May 2025 (23)
  • April 2025 (75)
  • March 2025 (32)
  • December 2024 (5)
  • November 2024 (70)
  • October 2024 (1)
  • September 2024 (1)
  • July 2024 (5)
  • June 2024 (3)
  • April 2024 (2)
  • March 2024 (3)
  • February 2024 (11)
  • January 2024 (1)
  • November 2023 (4)
  • October 2023 (8)
  • September 2023 (10)
  • April 2023 (9)
  • March 2023 (18)
  • February 2023 (2)
  • January 2023 (1)
  • December 2022 (3)
  • November 2022 (3)
  • October 2022 (4)
  • September 2022 (16)
  • August 2022 (3)
  • July 2022 (5)
  • June 2022 (5)
  • April 2022 (23)
  • March 2022 (10)
  • February 2022 (18)
  • January 2022 (30)
  • December 2021 (8)
  • November 2021 (12)
  • October 2021 (2)
  • September 2021 (5)
  • August 2021 (2)
  • July 2021 (2)
  • June 2021 (5)
  • May 2021 (1)
  • April 2021 (2)
  • November 2020 (1)
  • October 2020 (1)
  • August 2020 (2)
  • June 2020 (3)
  • May 2020 (1)
  • October 2019 (3)
  • September 2019 (5)
  • August 2019 (3)
  • June 2019 (3)
  • May 2019 (3)
  • April 2019 (1)
  • March 2019 (2)
  • February 2019 (3)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (4)
  • August 2018 (1)

Total Pageviews

Report Abuse

About Me

subhankar dutta
View my complete profile

Sponsor

Pages

  • Home
  • Project
  • জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
  • EDU FINAL A 2020
  • Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ &...
  • Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ
  • Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ
  • H.S. Sociology notes .
  • H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduce...
  • H.S. Education 10th chapter SAQ & MCQ
  • H.S. Education 10th chapter MCQ & SAQ
  • CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

Pages

  • About Me
  • Contact
  • Privacy Policy
  • Disclaimer

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates